১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা পেশাজীবীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। জাতীয় বৃহত্তর স্বার্থে ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও পাবনা জেলা শাখার আয়োজনে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সরকারি এডওয়ার্ড কলেজ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীসহ নয় অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

সমাবেশ বক্তব্য দেন, সংগ্রাম পরিষদের পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌশলী মো. উজ্জ্বল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ডিইএবি পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী রকিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন, ইনস্ট্রাক্টর মো. মহসীন আলী এবং কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত

সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ প্রায় দুই হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।

পরে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST