১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নীল বিকিনিতে সমুদ্রপাড়ে ঝড় তুললেন মিমি

অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম গান ‘চোখের নীলে’। গানটির দৃশ্যে সাহসী রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বুধবার প্রকাশিত এই রোমান্টিক গানে নীল বিকিনিতে সমুদ্রপাড়ে মিমির সাবলীল অভিনয় ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকদের মনে।

অনুপম রায়ের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সূচন্দ্রিকা গোলদার। ছবিতে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে থাকছেন মিমি। অন্যদিকে গোয়েন্দা কর্মকর্তা পঙ্কজ-এর চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ-২’। ইতোমধ্যেই প্রকাশিত টিজার এবং ট্রেলারে ঝলক মিলেছে গুলি-বোমা-অ্যাকশনে ভরপুর কাহিনির।

প্রথম ছবির মতোই এবারও গল্পে থাকছে ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন। যখনই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের দিকে এগোয়, তখনই শুরু হয় চক্রান্ত— এমন ইঙ্গিতই মিলেছে ট্রেলারে।

প্রথম ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়ায় নির্মিত হয়েছিল। এবারের কাহিনিতেও সেই বাস্তব ঘটনার ছাপ পাওয়া যাবে বলে ধারণা করছেন অনুরাগীরা।

নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি দেখতে প্রণব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক সফরের কিছু ঘটনার প্রতিফলনও ছবিতে উঠে আসতে পারে বলে গুঞ্জন।

আরও পড়ুনঃ   দুই স্ত্রী নিয়ে সংসার, গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধে

২০২৩ সালে সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘রক্তবীজ’-এ দর্শক আবীর, মিমি এবং ভিক্টরের অভিনয় দেখেছিলেন। এবারও থাকছে সেই ত্রয়ী। তবে নতুন সংযোজন হিসেবে যোগ দিচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা গেছে ভয়ংকর খলনায়কের চরিত্রে।

ছবিতে আরও আছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়ায় নির্মিত চরিত্রে তাকে দেখা যাবে। অন্যদিকে মিমি থাকছেন দাপুটে পুলিশ কর্মকর্তা সংযুক্তার ভূমিকায় এবং আবির কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা অফিসার পঙ্কজের চরিত্রে।

অভিনয়, গান ও অ্যাকশন— সব মিলিয়ে ‘রক্তবীজ-২’ দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST