১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলদেশে তরুণ কলাম লেখক ফোরাম,জবি শাখার উদ্যোগে সিএসই বিভাগের ভিসি রুমে লেখক সম্মেলন ও নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেরা ১৭ জন শিক্ষার্থী পেয়েছেন সেরা লেখক সম্মাননার পুরস্কার।

বুধবার এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠান সেরা লেখক পুরস্কার অর্জন করেন জবি শিক্ষার্থী সোহানুর রহমান,‎মাইসা ফাহমিদা ইসলাম,সাদিয়া সুলতানা রিমি,‎হেনা শিকদার, মিশকাতুল ইসলাম মুমু,‎ ইশতিয়াক হোসেন রাতুল,‎ নিশাত বিনতে আনসার, ‎গোলাম মাওলা হাবিব, ‎মোহাম্মদ রিফাত হোসেন,‎ ইতু মনি,‎ ইমতিয়াজ উদ্দিন,‎ উর্মিলা আক্তার ঝিনুক, ‎‎নাদিরা অর্পা, ‎চম্পা আক্তার,‎‎ সাবরিনা জাহান, হাবিব উল্লাহ, মোছা: হেপী।

এ সময় সেরা লেখকদের হাতে পুরস্কার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম ও অনুষ্ঠানের বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

আরও পড়ুনঃ   গণতন্ত্র প্রতিষ্ঠায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে ধন্যবাদ জানিয়ে সেরা লেখক পুরস্কার পাওয়া জবি শিক্ষার্থী ইশতিয়াক হোসেন রাতুল বলেন আজ আমি খুবই খুশি।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আরেক সেরা লেখক নিশাত বিনতে আনসার বলেন আমাদের লেখক সত্তার পূর্ণ জাগরণ ঘটিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আমি এবং আমার মত তরুণ লেখকদের জন্য এটা অনেক সম্মানের।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

এ সময় সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে লেখা প্রদর্শনী,সেমিনার, ক্যারিয়ার গঠনের ওপর আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল,জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST