৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেতন বৃদ্ধির আশ্বাসে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার : বেতন বৃদ্ধির আশ্বাসে দীর্ঘ ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন।

মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এ সময়ের মধ্যে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস এবং শ্যামলী ট্রাভেলসের বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল। হঠাৎ এ সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুনঃ   জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- একটি আপ-ডাউন ট্রিপে চালকের বেতন ২০০০ টাকা করতে হবে, সুপারভাইজারের বেতন ১১০০ টাকা এবং হেলপারের বেতন ১০০০ টাকা নির্ধারণ করতে হবে, খাবারের জন্য জনপ্রতি ১০০ টাকা ও হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা দিতে হবে, প্রতিবছর বোনাসেরও দাবি তাদের। সোমবার সারাদিনেও একতা ছাড়া অন্য কোনো বাস ঢাকা যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে ৪১ ঘণ্টা পর আবার স্বাভাবিক হলো এ রুটের বাস চলাচল।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি বাস্তবায়নের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন। এ আশ্বাসের ভিত্তিতেই আপাতত রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST