৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘বাঘি ৪’, ফ্ল্যাট বিক্রি করে দিলেন টাইগার

অনলাইন ডেস্ক : বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টাইগার শ্রফের নতুন ছবি ‘বাঘি ৪’। মুক্তির প্রথম সপ্তাহান্তে ৩০ কোটির বেশি আয় করলেও ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। এর মধ্যেই নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন এই অভিনেতা।

রিয়েল এস্টেট নথি অনুযায়ী, মুম্বাইয়ের খার এলাকার প্রিমিয়াম প্রকল্প ‘রুস্তমজি প্যারামাউন্ট’-এর ২২ তলায় থাকা ওই ফ্ল্যাটটির দাম দাঁড়িয়েছে ১৫.৬ কোটি টাকা। প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্টে রয়েছে প্রশস্ত কার্পেট এলাকা, বিল্ট-আপ স্পেস এবং একাধিক গাড়ি রাখার জায়গা।

ক্রেতা সানদীপ সারাফ স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন ৯৩.৬০ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার টাকা।

আরও পড়ুনঃ   ‘জীবনে অনেক ভুল করেছি’—হঠাৎ কী হলো পরিণীতির

টাইগার ২০১৮ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন ১১.৬২ কোটিতে। বিক্রির সময় তিনি প্রায় ৩১ শতাংশ লাভ করেছেন। খার এলাকা মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত ও দামি লোকেশন। বিমানবন্দর, হাইওয়ে ও ব্যবসায়িক এলাকার কাছে হওয়ায় এখানকার সম্পত্তির চাহিদা সবসময় বেশি।

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘বাঘি’ বক্স অফিসে দারুণ সাফল্য আনে। ‘বাঘি ২’ সেই সাফল্যকে আরও এগিয়ে নেয়। তবে করোনা ধাক্কায় ভরাডুবি হয় ‘বাঘি ৩’-এর। তাই ‘বাঘি ৪’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ট্রেলারেই আলোচনায় আসে টাইগারের রক্তাক্ত লুক। ছবিতে নজর কাড়েন সঞ্জয় দত্তও।

আরও পড়ুনঃ   সিনেমা হলে ক্ষুদে ভক্তকে বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল

দক্ষিণী পরিচালক এ. হর্ষার পরিচালনায় বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই ছবির মাধ্যমে। প্রযোজনায় ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবিটি একই দিনে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামে।

সব মিলিয়ে ‘বাঘি ৪’ হতাশ করলেও থেমে নেই টাইগারের ক্যারিয়ার। হাতে আছে আরও দুটি বড় ছবি—মুরাদ খেতানি প্রযোজিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST