৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাড়িতে বসে টিভি দেখছিলেন, আচমকাই ‘ব্রেন স্ট্রোক’ অভিনেত্রীর

অনলাইন ডেস্ক : বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। হঠাৎ করেই শরীরে অস্বস্তি শুরু হয়। পরীক্ষা করে জানা যায়, ‘ব্রেন স্ট্রোক’ হয়েছে তার।

হঠাৎ এমন ঘটনা ঘটবে, তা স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী কিংবা তার পরিবার।
বুধবার এই ঘটনাটি ঘটেছে। সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল মল্লিক জানান, তার স্ত্রীর কোনো শারীরিক অসুস্থতা ছিল না। একেবারেই সুস্থ ছিলেন। কীভাবে হঠাৎ ‘ব্রেন স্ট্রোক’ হলো, তা নিয়ে এখনও দ্বিধা-দ্বন্দ্বে গোটা পরিবার।

আরও পড়ুনঃ   ‘রাজকুমার’ একজনই হয় : বুবলী

ইন্দ্রনীল বলেন, রোববারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এখন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে কমপক্ষে ১৫ দিন।

অভিনেত্রী সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র শুটিং শেষ করেছিলেন। আপাতত ছুটিতেই ছিলেন তিনি। শুটিংয়ের মাঝে এমন ঘটনা ঘটলে আরও বিপদের মুখে পড়তে হতো বলে জানান ইন্দ্রনীল। তার কথায়, “ইশ্বর রক্ষা করেছেন আমাদের।”

আরও পড়ুনঃ   আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বামীকে জড়িয়ে ধরে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সায়ন্তনী। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, অসুস্থতার ছাপ এখনও রয়ে গেছে তার চেহারায়।

সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, “তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব হত না। ঈশ্বরকে ধন্যবাদ।”

বর্তমানে বাড়িতেই বিশ্রামে আছেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST