৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পরিবেশ রক্ষার দাবিতে দুই উপদেষ্টাকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পরিবেশ রক্ষার দাবি জানিয়ে দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখা। রোববার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত রাজশাহী এখন পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের কারণে চরম ঝুঁকির মুখে পড়েছে। বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা, রাস্তার অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল, রাসায়নিক সার ও প্লাস্টিক ব্যবহারের কারণে মহানগরীতে বায়ুদূষণ বাড়ছে। একই সঙ্গে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় মশা-মাছির উপদ্রব এবং শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ   জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে

এতে আরও বলা হয়, ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। নবায়ন না হলে রাজশাহীর জলবায়ু ও পরিবেশ মারাত্মক হুমকিতে পড়বে। এছাড়া বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা কৃষি ও গৃহস্থালি কাজে তীব্র সংকট তৈরি করছে এবং মরুকরণের ঝুঁকি বাড়াচ্ছে।

এছাড়া পুকুর ও জলাশয়ের অব্যবস্থাপনাও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। সেপটিক ট্যাংক ও সোকওয়েলের সংযোগ, কৃত্রিম মাছ চাষের খাদ্য প্রয়োগ এবং নোংরা পানির কারণে এসব জলাশয় এখন মশা ও ক্ষতিকর জীবাণুর প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। স্মারকলিপিতে উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, সঠিক পানি ব্যবস্থাপনা ও সমন্বিত পরিবেশবান্ধব নগর পরিকল্পনা গ্রহণেরও দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ   সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি - জেলা প্রশাসক

স্মারকলিপি দেওয়ার সময় বাপার জেলার রাজশাহী সভাপতি জামাত খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান, বাপার জেলা শাখার সহসভাপতি সেলিনা বেগম, ওয়েবের সভপতি আনজুমারা খাতুন লিপি, সংবাদিক হেলেন খান, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, প্রকৌশলী আনিসুর রহমান, নারীনেত্রী রাশেদা বেগম, ব্যবসায়ী বাবলু রহমান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST