৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে যে রেকর্ডে বাংলাদেশের চাইতেও এগিয়ে উগান্ডা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কথা। হোম অব ক্রিকেট নামে পরিচিত এই মাঠেই বেশিরভাগ ম্যাচ খেলে বাংলাদেশ। ক্রিকেটীয় ঐতিহ্যে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে উগান্ডা, বলা যায় ধারেকাছেও নেই। তবে একটি রেকর্ডে ঠিকই লাল-সবুজদের ছাড়িয়ে গেছে আফ্রিকার দেশটি।

এক ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড উগান্ডার দখলে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ টি-টোয়েন্টি খেলে ৩৫ ম্যাচ জিতেছে তারা। সেখানে দলটি ২ ম্যাচ হেরেছে, পরিত্যক্ত হয়েছে ২ ম্যাচ। নিজেদের ক্রিকেট অবকাঠামো খুব বেশি শক্তিশালি না হওয়ায় রুয়ান্ডার মাঠে খেলেছে তারা।

আরও পড়ুনঃ   “মহান বিজয় দিবস” উদযাপনে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম

এই রেকর্ডে দুই নম্বরে আছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মিরপুরে ৪৮ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ ২৪টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। বাংলাদেশ অবশ্য একটি দিক থেকে প্রথম। টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে এক ভেন্যুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড বাংলাদেশেরই দখলে।

এই তালিকায় তিনে থাকা তানজানিয়ার রেকর্ডটাও হয়েছে গাহাঙ্গা স্টেডিয়ামে। এই মাঠে তারা টি-টোয়েন্টি ফরম্যাটে ২২ ম্যাচ জিতেছে। চারে আছে ইন্দোনেশিয়া। নিজ দেশের উদয়না ক্রিকেট স্টেডিয়ামে দলটি ২১বার জয়ের দেখা পেয়েছে। পাঁচে আছে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দলের মাঝে অবশ্য দ্বিতীয় তারা।

আরও পড়ুনঃ   নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

শারজা ক্রিকেট স্টেডিয়ামে চলমান ত্রিদেশীয় সিরিজে আরব আমিরাতকে হারানোর মাধ্যমে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এক ভেন্যুতে ২০ টি-টোয়েন্টি জয়ের কীর্তি গড়েছে আফগানরা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ২০টি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে তানজানিয়াও।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ডে তিন ও চার দুটিতেই পাকিস্তান। দুবাইয়ে পাকিস্তান জিতেছে ১৭ টি-টোয়েন্টি। এছাড়া লাহোরে এশিয়ার দলটি ১৬ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। এই তালিকায় পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে জিতেছে ১৪ টি-টোয়েন্টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST