৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ (Team Crack Platoon) জাপানে অবস্থান করছে। আসন্ন ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ (Formula SAE Japan 2025) প্রতিযোগিতায় সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তারা। আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’ (Aichi Sky Expo) ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ সম্মানজনক প্রতিযোগিতা। দলটি এবার অংশ নিচ্ছে তাদের নতুন প্রকল্প ‘সিপি-এ্যাস্ট্রিয়ন’ (CP– Astrion) নিয়ে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং এরোডায়ানামিক উইং সমন্বিত এই গাড়িটি এরই মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা হয়েছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।

আরও পড়ুনঃ   নেপালের সাংবাদিকদের সাথে আরটিজেএ’র সভা ও নেপাল সফরের সিদ্ধান্ত

এদিকে রুয়েটের উদ্ভাবনী এই টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এক বিবৃতিতে উপাচার্য বলেন, ‘রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে তাদের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’-কে আন্তর্জাতিক মঞ্চে পাঠাতে পেরে রুয়েট পরিবার গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’

আরও পড়ুনঃ   এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

প্রসঙ্গত, রুয়েট শিক্ষার্থীদের এই টিম এর আগে ২০১৬ সালে ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ’, ২০১৭ ও ২০১৯ সালে ‘ফরমুলা এসএই জাপান’, ২০২৩ সালে ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালে ‘ফরমুলা ভারত’ এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST