২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সেনাসদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মো. সাগর আলী নামে সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। এছাড়া এদিন বিয়ের দাবিতে ওই সেনাসদস্যের গ্রামের বাসায় অনশন করেন কলেজছাত্রী।

ভুক্তভোগী কলেজছাত্রীর বাসা জেলার দুর্গাপুর উপজেলায়। তিনি নাটোরের একটি কলেজে অনার্সে অধ্যয়নরত। অভিযুক্ত সাগর আলীর বাসাও দুর্গাপুরে। তিনি ঝালুকা এলাকার বাবর আলীর ছেলে। সাগর বর্তমানে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করেন সেনাসদস্য সাগর। সে ধর্ষণ করেছে আমার মেয়েকে। গতবছরের ২৪ জুলাই আমার মেয়েকে রাজশাহী শহরে এনে একটি হোটেলের ঘরে নিয়ে শারীরিক সম্পর্ক করে সাগর। আমরা বিয়ে কথা বললে তার পরিবার বিয়ে দিতে রাজি হয় নি। গত ৪ এপ্রিল আমার মেয়েকে নির্যাতন করেছে তারা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

দিনমজুর জাহাঙ্গীর আলমের দাবি, ন্যায়বিচারের জন্য তিনি গত ৭ এপ্রিল থানায় অভিযোগ করতে গেলে দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম ও এসআই মাহফুজ অভিযোগ না নিয়ে উল্টো তাকে মাদক মামলায় ফাঁসিয়ে ‘১৪ শিকের ভাত’ (জেলখানা) ভাত খাওয়ানোর হুমকি দেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

পরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে একটি অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম। এ ঘটনায় ন্যায়বিচারের আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত সেনাসদস্য সাগর আলীর ব্যবহৃত তিনটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার সব নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, তাদের অভিযোগ সঠিক নয়। আর কারও বিয়ে দিয়ে দেয়া পুলিশের কাজ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST