২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম সম্পর্কে যে ভুল হয়েছে, দ্বিতীয় সম্পর্কে সেটা হয়নি : হিল্লোল

অনলাইন ডেস্ক : নিজের ক্যারিয়ারের উড়ন্ত সময়ে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেন অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। দুজনেই তখন ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন। শোবিজ অঙ্গনেও তাদের জুটি ছিল সকলের প্রিয়।

তবে বিয়ের পরই নানা কারণে দূরত্বের সৃষ্টি হয় এই দম্পতির মাঝে। একটা সময় ভাঙনে গড়ায় তাদের সংসার। একমাত্র সন্তান ওয়ারিশাকে নিয়ে আলাদা হয়ে যান তিন্নি।

বছরখানেক পরেই ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশীনের সঙ্গে সম্পর্কে জড়ান হিল্লোল। এক পর্যায়ে তার গলাতেই মালা দেন। বর্তমানে নওশীনের সঙ্গেই অভিনেতার সুখের সংসার। দুজনেই থাকছেন নিউইয়র্কে। তাদের সংসারে রয়েছে একটি সন্তান।

যদিও অভিনয়ে এখন আর নিয়মিত নন হিল্লোল-নওশীনের দুজনেরই কেউ। তবে প্রায়সময়েই দেশে আসলে অভিনয়, ব্যক্তিজীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় এই দম্পতিকে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ, বর্তমান সম্পর্ক এবং প্রায় ৩০ বছরের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ   নগ্ন দৃশ্য ফাঁস নিয়ে মুখ খুললেন দক্ষিণি অভিনেত্রী

যেখানে হিল্লোল জানিয়েছেন, অভিনয় ছেড়ে কেন ফুড ভ্লগিং বেছে নিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমার কাছে টেকনোলজিটা ২০১১-১২ থেকে খুব ইন্টারেস্টিং লাগতে শুরু করে। তখন থেকেই অনুভব করলাম যে এটার এক ধরনের ভবিষ্যৎ সামনে আছে। এটা নিয়ে কাজও শুরু করি। মাথার মধ্যে ছিল আমার একটি ডিজিটাল পরিচয় তৈরি করা দরকার। যে পরিচয়টা মানুষের কাছে পরবর্তী ৩০ বছর বাঁচিয়ে রাখবে। খাবার ও পণ্যের বিষয়টা আমার আগ্রহ ছিল। সেটা থেকেই শুরু করা। পারিবারিকভাবেই আমরা ভোজনরসিক মানুষ, সে কারণে খাদ্য বিষয়টাই আমার ভালো লাগে। তবে ফুড ভ্লগিংয়ে উত্থান-পতনও আছে। এটাকে ক্যারিয়ার হিসেবে রাখা ঠিক হবে না। কাজের বাইরে বাড়তি কাজ হিসেবে রাখা উচিত হবে।’

সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে এখনও যোগাযোগ হয় কিনা, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই অভিনেতা। হিল্লোল জানালেন, ‘৯০ শতাংশ সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয়। তিন্নির সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয়। বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেওয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেওয়া হয়, যখন কানাডাতে যাই।’

আরও পড়ুনঃ   এক ছবিতে তিন চরিত্রে কঙ্গনা

তিন্নি-হিল্লোল সম্পর্ক থেকে কোনো শিক্ষা পেয়েছেন কি-না, এমন প্রশ্নে হিল্লোলের ভাষ্য, ‘ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তার দিক থেকে হতে পারে। ওরও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST