৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আইপিএলের আগে দর্শকদের বড় দুঃসংবাদ দিলো বিসিসিআই

অনলাইন ডেস্ক : বর্তমান বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টগুলোর একটি আইপিএল। কারো কারো কাছে আইপিএলের আবেদন আর আকর্ষণই সবচেয়ে বেশি। প্রতি ম্যাচে যেখানে খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। আইপিএলে বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মাদের খেলা দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। টুর্নামেন্টটির আগামী আসরের আগে দর্শকদের দুঃসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে ম্যাচ দেখতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে তাদের।

বুধবার জিএসটির নতুন কাঠামো ঘোষণা করেছে ভারতের সরকার। আর সেই নিয়ম মানতে গিয়েই বাড়ছে আইপিএলের টিকিটের দাম। আগে আইপিএলের টিকিট কিনতে গেলে ২৮ শতাংশ জিএসটি দিতে হতো। এখন থেকে দিতে হবে ৪০ শতাংশ। অর্থাৎ জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে আইপিএলের টিকিটকে। কেন্দ্রীয় সরকার আইপিএলের ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসাবেই দেখছে। তাই সবচেয়ে বেশি কর দিতে হবে।

আরও পড়ুনঃ   সাঈদসহ অন্যদের আত্মত্যাগকে স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলুন : ড. ইউনূস

তাহলে আইপিএলের টিকিটের মূল্য কত টাকা বাড়বে? ধরা যাক আইপিএলের কোনো ম্যাচের টিকিটের দাম ১০০০ টাকা। আগে করসহ দিতে হত ১২৮০ টাকা। এখন থেকে সেটাই ১৪০০ টাকা হয়ে যাচ্ছে। একইভাবে ৬৪০ টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে ৭০০ টাকা। ২০০০ টাকার টিকিটের দাম ২৫৬০-এর বদলে হচ্ছে ২৮০০ টাকা। এর বাইরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে।

সবমিলিয়ে বলা যায় নতুন এই সিদ্ধান্তে এক লাফে কয়েকশো টাকা অতিরিক্ত খরচ হবে দর্শকদের। অবশ্য চমক রয়েছে অন্য জায়গায়। আইপিএলের টিকিটের দাম বাড়লেও সাধারণ কোনো ক্রিকেট ম্যাচের টিকিটে ১৮ শতাংশই জিএসটি নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। শুধু আইপিএলের মতো ‘প্রিমিয়াম’ খেলাধুলোর ক্ষেত্রে বর্ধিত হারে কর দিতে হবে।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

বিনোদনের মধ্যে রয়েছে সিনেমাও। তবে সিনেমার টিকিটের দাম কমছে। আগে সিনেমার টিকিটের দামের সঙ্গে ১২ শতাংশ কর দিতে হত। এখন থেকে সেটা কমে হয়েছে পাঁচ শতাংশ। তবে ১০০ টাকা বা তার নিচের দামের ক্ষেত্রে এই কর প্রযোজ্য। টিকিটের দাম ১০০ টাকার বেশি হলে ১৮ শতাংশ কর দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST