৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের এক প্রদেশে ৮ মাসে ৬ শতাধিক সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক : সন্ত্রাসবাদের গ্রাসে পরিণত হচ্ছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৬০৫টি সন্ত্রাসী হামলা ঘটেছে।

এসব হামলায় মোট ১৩৮ জন বেসামরিক এবং ৭৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮২ জন। আহতদের মধ্যে ৩৫২ জন বেসামরিক এবং ১৩০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য রয়েছেন।

সর্বশেষ গত আগস্ট মাসে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় মোট ১২৯টি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় নিহত হয়েছেন ১৭ জন বেসামরিক এবং ১৩ জন পুলিশ কর্মকর্তা, আহত হয়েছেন ৪৬ জন।

আরও পড়ুনঃ   সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পুলিশ বিভাগ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ এবং এসব হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫১ জনের একটি তালিকা করেছে পুলিশ। এই তালিকায় থাকাদের মধ্যে ৩২ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের নাগাল এখনও পাওয়া যায়নি।

গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তরে বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন সেনবাহিনীর ৬ জন সদস্য। সেই ঘটনার ৬ দিন পর এই প্রতিবেদন প্রকাশ করল খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পুলিশ।

আরও পড়ুনঃ   মহাকাশে আটকে পড়া সুনিতাকে উদ্ধারের সামর্থ্য নেই ভারতের: ইসরো

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী তালেবান। তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।

খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান এ দু’টি গোষ্ঠী নিষিদ্ধ।

সূত্র : জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST