৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে রাজশাহীতে সভা

স্টাফ রিপোর্টার : প্রায় ২০ বছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এ প্রতিযোগিতার কার্যকর ও সফল বাস্তবায়নে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভাপতির বক্তব্যে আফিয়া আখতার বলেন, আমরা ছোটবেলায় বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। এই প্রতিযোগিতা থেকে যেসব শিল্পী বেরিয়ে এসেছেন তারা এখনো বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়ে যাচ্ছেন। দীর্ঘ ২০ বছর বিরতির পর সরকারের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আয়োজন একটি চমৎকার উদ্যোগ।

আরও পড়ুনঃ   ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

তিনি বলেন, ব্যাপক প্রচারের জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন ছিল। তবে সময় স্বল্পতা থাকলেও যথেষ্ট প্রচারের চেষ্টা হয়েছে। আমরা উপজেলা পর্যায়েও প্রচার করেছি। প্রাথমিক ও মাধ্যমিকা শিক্ষা কর্মকর্তাসহ সবার মাধ্যমে ব্যাপক প্রচার চলমান রয়েছে।

নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সন্তানেরা নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে মন্তব্য করে জেলা প্রশাসক এ প্রতিযোগিতার ব্যাপক প্রচারের জন্য অংশীজনদের প্রতি অনুরোধ জানান।

জেলা প্রশাসন আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা বিটিভির ওয়েবসাইট www.btv.gov.bd এ প্রবেশ করে নতুন কুঁড়ি ব্লকে গিয়ে এড়ড়মষব ঋড়ৎস যথাযথভাবে পূরণ করে বিনামূল্যে অনলাইনে আবেদন সাবমিট করতে পারবে। এছাড়া, বিটিভির ওয়েবসাইট থেকে ম্যানুয়্যাল আবেদন ফরম ডাউনলোডপূর্বক নির্ধারিত কাগজপত্র সংযুক্ত করে notunkuribtv@gmail.com ই-মেইলে কিংবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ‘নতুন কুঁড়ি’, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে আবেদন প্রেরণ করতে পারবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্মসনদ, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত/আপলোড করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST