৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি

অনলাইন ডেস্ক : আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬টি ম্যাচ হওয়ার কথা ছিল ওই সিরিজে। তবে বেশ কিছুদিন দোটানার পর জুলাই মাসেই ওই সফর স্থগিত হয়ে যায়। ফলে এশিয়া কাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের বাইরে থাকার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তাই বিসিবি এই সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করে।

ভারত সফরে না আসায় আর্থিকভাবে লোকসানে পড়েছে বিসিবি। এ ছাড়া প্রস্তুতিতেও ঘাটতি কমাতে আনা হয় ডাচদের। গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।’

আরও পড়ুনঃ   মহাসড়কে যানজটের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় এই সিরিজ থেকে বিসিবির আর্থিক ক্ষতি হচ্ছে জানিয়ে বুলবুল বলেন, ‘ভারত আসার কথা ছিল বাংলাদেশ সফরে, কিন্তু আসেনি। তাই আমরা কিছুটা আর্থিক ক্ষতিতে আছি এই সিরিজটা নিয়ে। তবুও আমরা এই সিরিজটা আয়োজন করেছি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে খেলার পর সৃষ্ট গ্যাপ না রাখার লক্ষ্যে আমরা নেদারল্যান্ডসকে এনেছি।’

আরও পড়ুনঃ   ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছে বলে দাবি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ভালো খেলছি। এশিয়া কাপ ও ২০২৬ সালের যে বিশ্বকাপ হবে তার প্রস্তুতি চলছে এখন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৩

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৪

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৫

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৬

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৭

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৮

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৯

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১০

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১১

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১২

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৩

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৪

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৫

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৭

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৮

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৯

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST