৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পৃথক ৩ সন্ত্রাসী হামলায় নিহত ২২

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার সন্দেহে বিস্ফোরণে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) এক সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘সমাবেশ শেষ হওয়ার পর মানুষ যখন বের হচ্ছিল, তখন পার্কিং এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।’ এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এদিকে বেলুচিস্তান প্রদেশেই জঙ্গিদের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন বলে এএফপি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে এবং চার দিনের অভিযানে প্রায় ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। ওয়াশুক জেলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডজনখানেক জঙ্গি একটি থানা ও সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা চালায় এবং এতে ৯ সেনা নিহত হন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   গাজায় ত্রাণের প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করল ইসরায়েল

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ আগস্ট রাতে বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী সামবাজা এলাকায় সেনারা এক অভিযানে তিন জঙ্গিকে হত্যা করে। বিবৃতিতে আরও বলা হয়, গত চার দিনে ওই এলাকায় মোট ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর এ হামলাকারীদের ‘খাওয়ারিজ’ আখ্যা দিয়েছে, যা সাধারণত পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) সদস্যদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী সীমান্ত রক্ষায় এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার সব প্রচেষ্টা ব্যর্থ করতে অঙ্গীকারবদ্ধ।’

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে টিটিপির সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে, অন্যদিকে টিটিপি মূলত খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

এছাড়া ইসলামাবাদ অভিযোগ করছে, ভারত বিভিন্ন জঙ্গি সংগঠনকে সহযোগিতা করছে এবং আফগানিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুনঃ   ব্রিটেনের সঙ্গে ৪,১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। দুই পারমাণবিক শক্তিধর দেশ চার দিন ধরে একে অপরকে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন ও গোলাবর্ষণে আঘাত করে। এতে অন্তত ৭০ জন নিহত হয়। এর আগে, ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর এক হামলায় ২৬ জন প্রাণ হারান। ভারত ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং স্বচ্ছ তদন্তের দাবি জানায়।

পরবর্তীতে মে মাসের শুরুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত, ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে যুদ্ধবিরতি ঘোষণা করান। আন্তর্জাতিক মহল আশঙ্কা প্রকাশ করেছে, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা যেকোনো সময় আরও বড় আকার নিতে পারে। সূত্র: আরব নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST