২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলবেন না হামজা চৌধুরি। তিনি সেপ্টেম্বরে আসবেন না এমন আঁচ অনেকদিন আগে ফুটবলাঙ্গনে ছড়ালেও আজই (মঙ্গলবার) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার জন্য আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা।

আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন ফেডারেশনে। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

আরও পড়ুনঃ   বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন। ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন।

আরও পড়ুনঃ   মোটরসাইকেল চালকদের মাঝে ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে

গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির মুখোমুখি হয় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ২-০ গোলে জয়ের ম্যাচটিতে অবশ্য পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি তারকাকে। বার্মিংহামের কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে হামজা পায়ে আঘাত পেয়ে কিছুক্ষণ খুড়িয়ে হাঁটার পরই বদলি হিসেবে উঠে যান। হামজার চোট নিয়ে লেস্টার কিংবা ইংলিশ গণমাধ্যম সেভাবে কিছু জানায়নি। পরে জয় উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে দেন এই তারকা মিডফিল্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST