২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

অনলাইন ডেস্ক : মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তখন লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনা ছিল না তার। তবে এবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। এই সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবিতে নির্বাচন করার কথা জানান তিনি। বুলবুল বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

আগামী ৪ অক্টোবর হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।’

বিসিবিতে আসার আগে লম্বা সময় আইসিসিতে কাজ করেছেন বুলবুল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হন তিনি। তবে আন্তর্বতী সময়ে দায়িত্ব নিয়েছিলেন সাময়িক সময়ের জন্য। একাধিকবার নিজেই বলেছিলেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি।

আরও পড়ুনঃ   রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ১০

তবে বিসিবিতে এই কয়েক মাস কাজ করার পর মানসিকতা বদলেছে বুলবুলের। গত কয়েক দিন ধরেই তার এক বক্তব্য ঘিরে গুঞ্জন ছিল, বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। সেটাই সত্যি হতে যাচ্ছে।

গত ২৮ আগস্ট বিসিবি সভাপতি বুলবুল বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST