২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে “লজ্জাজনক” আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

তিনি বলেন, রাশিয়ার নয়, যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ভারতের। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আবারও কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে তিনি আখ্যা দিয়েছেন “লজ্জাজনক”।

নাভারো বলেন, “মোদিকে শি জিনপিং আর পুতিনের সঙ্গে এতো ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক। জানি না তিনি কী ভাবছেন। আশা করি তিনি বুঝবেন, রাশিয়ার নয়, আমাদের পাশে থাকা উচিত।”

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

এর আগে গত রোববার চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে মোদি রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এর একদিন পরই নাভারোর এই মন্তব্য এলো।

ট্রাম্প প্রশাসন ভারতের ওপর শুল্ক আরোপ করার পর থেকে নাভারো বারবার অভিযোগ করে আসছেন, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে যাচ্ছে এবং এর আয় ইউক্রেনে যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো।

এছাড়া ভারতের বাণিজ্যনীতিকে নিশানা করে এর আগেও নাভারো বলেছিলেন, ভারত হলো “ট্যারিফের মহারাজা”। তিনি আরও বলেছিলেন, বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের শুল্কহার সবচেয়ে বেশি এবং দেশটি তা স্বীকার করতেও রাজি নয়।

তিনি বলেন, “ভারতের সমস্যাটা দুই দিক থেকে— ২৫ শতাংশ অন্যায্য বাণিজ্যের কারণে, আর বাকি ২৫ শতাংশ রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে”। নাভারো আরও বলেন, ভারত বারবার এই অভিযোগ অস্বীকার করে চলেছে, অথচ প্রমাণ আছে— তারা রুশ তেল কিনছেই।

আরও পড়ুনঃ   ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে আমিরাত

ভারত রাশিয়ার তেল ছাড়কৃত দামে কিনছে— এ নিয়ে আরও তীব্র সমালোচনা করে নাভারো বলেন, এতে সাধারণ ভারতীয়দের ক্ষতির বিনিময়ে উচ্চবর্ণের ব্রাহ্মণরা মুনাফা করছে। তিনি এমনকি ভারতকে “ক্রেমলিনের মানি লন্ড্রির জায়গা” বলেও আখ্যা দেন।

তার অভিযোগ, ভারতীয় শোধনাগারগুলো রুশ তেল সস্তায় কিনে প্রক্রিয়াজাত করে বাড়তি দামে বিদেশে রপ্তানি করছে। তিনি বলেন, “এতে ইউক্রেনীয়রা মরছে, আর আমাদের করদাতাদের আরও টাকা দিতে হচ্ছে।”

ভারতের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST