১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভালো সমাজ গড়তে ভালো মানুষ প্রয়োজন: সাবেক এমপি গফুর

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল গফুর ও তার পুত্র অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবীর নেতৃত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার ওয়াহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক এম এ গফুর। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশের ন্যায় বাগমারার জনগন মুক্ত হয়েছে। দীর্ঘ সময়ে অবিচার, নিপীড়ন ও ঘুষ-দুনীর্তি অবসান চায় বাগমারাবাসী। আমাদের কোন চাওয়া-পাওয়া নেই। বাগমারাবাসীর সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথম দল গঠন প্রক্রিয়া শুরু করেন তখন বাগমারা থেকে আমি একমাত্র নেতৃত্ব দিয়েছিলাম। এছাড়াও তিনি বলেন, যে যায় বলুক নির্বাচন হবেই। কোন অপশক্তি যেন পুনারায় মাথাচাড়া দিতে না পারে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো সমাজ গঠন করতে গেলে অবশ্যই ভালো মানুষের প্রয়োজন। ভালো মানুষ ছাড়া ভালো সমাজ গঠন করা সম্ভব না।

আরও পড়ুনঃ   ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ

মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর ফারাবী বলেন, মেজর জিয়াউর রহমান একজন সত্যিকারের দেশ প্রেমিক ছিলেন। তাঁর প্রচেষ্টা খুব আল্প সময়ে বাংলাদেশ সাংগঠনিকভাবে এগিয়ে গিয়েছিল। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তিনি মনোনয়ন পেলে এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চান।

আরও পড়ুনঃ   তানোর মুন্ডুমালায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজার রহমান মন্ডল, আব্দুল জলিল যুবদল সভাপতি আউচপাড়া ইউপি, মাস্টার মনিরুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ পাড়া ইউপি বিএনপি, অধ্যাপক ইউনুস আলী রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, যুবদল নেতা দুলাল হোসেন ৪ নং বড় বিহানলী ইউপি, জিয়াউর রহমান সুমন উপজেলা যুবদল ও ঝিকরা যুবদল সভাপতি, মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক নরদাশ ইউপি বিএনপি প্রমুখ। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কাটা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST