৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে’-রুয়েট উপাচার্য

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা মূল্যায়ণ কমিটির ২৭ তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘গবেষণামুখী শিক্ষাকে আরও শক্তিশালী করতে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গবেষণার গুণগত মান উন্নত হলে দেশ-জাতির অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রুয়েট।’

আরও পড়ুনঃ   আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে: এমপি আসাদ

সভায় গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে পরিচালিত গবেষণা মূল্যায়ণ কমিটির ২৬ তম সভার কার্যবিবরণী, সভার অগ্রগতি প্রতিবেদন, ২০২৫-২০২৬ অর্থবছরে দ্বিতীয় ধাপে আহ্বানকৃত বিভিন্ন গবেষণা প্রকল্পের অনুমোদন এবং আহবানকৃত গবেষণা প্রকল্পের প্রপোজাল সমূহের রিভিউয়ারদের সম্মানী প্রদান, গবেষণা প্রকল্পের পরিচালকদের আবেদনের প্রেক্ষিতে গবেষণা সহকারী নিয়োগ প্রদানের অনুমতির অনুমোদন এবং বিভিন্ন অর্থবছরের অনুমোদিত গবেষণা প্রকল্পসমূহের মেয়াদবৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, অর্থ ও হিসাব দপ্তরের কম্পট্রোলার মো. নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদৎ হোসেন। সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST