৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

চিকিৎসায় গাফিলতির কারণে চার কন্যাসন্তানের ভ্রূণ হারান সানি লিওন!

অনলাইন ডেস্ক : সন্তানসুখের আশায় খরচ করেছেন কোটি কোটি টাকা। কিন্তু কী কারণে একসঙ্গে চার কন্যাভ্রূণ হারাতে হয় অভিনেত্রীকে? তিন সন্তান নিয়ে ভরা সংসার সানি লিওনের। প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন। তার পরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সন্তান— নোয়া ও অ্যাশর। সারোগেট মা-কে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি। কিন্তু, একটা সময়ের পর চারটি ভ্রূণ হারান অভিনেত্রী। এ বার সে কথাই প্রকাশ্যে আনলেন।

কেন সারোগেসির পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী? সানি কি নিজে সন্তানধারণ করতে চাননি? অভিনেত্রী জানান, তিনি সন্তানধারণ করতে চাননি। সারোগেট মাকে তাঁরা সাপ্তাহিক ভাবে অর্থ দিতেন। সেই টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে, একটি বাড়ি পর্যন্ত কিনে ফেলেন ওই মহিলা। সানি জানান, একটা সময় তাঁরা আইভিএফের সাহায্য নেন। ডিম্বাণু সংরক্ষণ করা শুরু করেন সানি। তখন প্রায় ছটি ভ্রূণ তৈরি হয়। যার মধ্যে চারটি কন্যা ও দু’টি পুত্র ছিল। সানি জানান, তাঁর বরাবরের ইচ্ছা কন্যাসন্তানের মা হবেন। সানির অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে মারা যায় কন্যাভ্রূণগুলি। সানির কথায়, ‘‘ওই মুহূর্তটা আমি ও আমার স্বামী একে অপরের ঢাল হয়ে দাঁড়াই। যখন দেখলাম বয়ামগুলো ফাঁকা, খুব কষ্ট হয়েছিল। কিন্তু কারও কাছে প্রকাশ করতে পারিনি। এর পর চিকিৎসক বদল করি।’’

আরও পড়ুনঃ   ‘মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট’

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছিলেন সানি। তখনও তাঁরা নীলছবির দুনিয়ায় ছিলেন। ২০১৭ সালে তাঁরা এক কন্যাকে দত্তক নেন, নাম রাখেন নিশা। এর পর ২০১৮-য় জন্ম নোয়া ও অ্যাশরের। সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST