৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের রাকসু’র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি শাখা ছাত্রদল। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে রাকসু’র কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় তাঁরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গিকার’, ‘আমার ভাইকে বাদ দিয়ে, রাকসুতে যাবো না’, ‘রাকসু আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ডাকসু-রাকসু নির্বাচনে, প্রথমবর্ষ ভোট দিবে’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ফকির কে কেড়ে নেওয়ার’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, নকিব কে কেড়ে নেওয়ার’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ   সৌদি আরবে কারখানায় নিহত সাইদুরের লাশ পেতে পরিবারের আহাজারি

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোট হতে দূরে রাখার চেষ্টা করছে। কারণ তাঁরা সবাই বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক সংগঠনের ভোটার- এই আশঙ্কা থেকে হয়তোবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করছে।

আগস্ট মাসের ৩ তারিখে প্রথমবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু এটা বিলম্বিত করে ১৭ আগস্ট করা হয়েছিল। এখন পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের হল অ্যাটাচমেন্টের কার্যক্রম ধীরগতিতে করা হচ্ছে। এ থেকে এটা স্পষ্ট হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার না দেওয়ার মাধ্যমে গণঅভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের ওপর প্রথম আঘাত করা হলো।

এসময় ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ. নাঈম ফারুকি, সহ- প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান, সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   ঘুরে দাঁড়াতে চান ফেনীর সব হারানো কৃষকেরা

এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, জান্নাতুল নাঈম তুহিনা, আহসান হাবিব, যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এম তাহের রহমান, জাহিন বিশ্বাস এষাসহ বিভিন্ন পর্যায়ের অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এবিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার করার সুযোগ নাই। তাঁরা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১০

ভূমিকম্পে কাঁপল দেশ

১১

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১২

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৩

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৫

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৬

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৭

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৮

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৯

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST