৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন  পণ্য, প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার।

গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে ভক্তমহলে। কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি।

একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে নিজের ব্যবসা ও সন্তান নিয়েই যত ব্যস্ততা। পাশাপাশি চেষ্টা করছেন শাকিব খানের পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর।

তবে এরই মধ্যে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল হলেও একটা সময় নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন।

সময়টা ছিল ২০১৭ সাল। যখন সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরেন তিনি। অপুর কথায়, ছেলেকে নিয়ে দেশে ফেরার পর হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিদিন কীভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি।’

আরও পড়ুনঃ   জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক

অর্থকষ্ট মেটাতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন এই নায়িকা। সেই ঘটনার স্মৃতিচারণ করে অপু বলেন, ‘আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করছি।’

অপু বিশ্বাস মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করেছেন এবং তাকে ঢালিউডের ‘নায়িকা নম্বর ওয়ান’ হিসেবেও অভিহিত করা হয়। অভিনয়ের পাশাপাশি নৃত্য, রূপ ও অভিব্যক্তির কারণে দর্শকের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১০-এর দশকে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST