২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে’: ব্যারিস্টার নাজিব মোমেন

পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ফ্যাসিবাদের মূল শিকড় উপড়ে দিতেই শিক্ষার্থীরা জীবন দিয়েছে। ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের মতো চোখ রাঙাতে চায় কুচক্রী মহল। বেড়া সাঁথিয়ার মাটিতে কোনো আওয়ামী দোসরদের পুনর্বাসন হতে দেওয়া হবে না। চাঁদাবাজী, দখলদারিত্ব, ট্যাগ ও বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে।

‎শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত জুলাই যোদ্ধাদের ভাবনায় ৬৮ পাবনা-১ আসন শীর্ষক আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতেই শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারা ট্যাগ ও বিভাজন মুক্ত দেশ দেখতে চেয়েছিল। আগামীতে যারাই সংসদে আসবেন জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে। জুলাই যোদ্ধারা যেভাবে চাইবে আগামীতে সেভাবে দেশ গঠন করতে হবে। কর্মহীন বেকার যুবক থাকবে না। তরুণদের চাকরির ব্যবস্থা করতে হবে। অবকাঠামো উন্নয়ন ও প্রকৃত প্রশিক্ষণ মূলক শিক্ষা দিতে হবে। নৈতিকতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   ‘সরকার পতনে ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে’

‎পাবনা-১ আসনের এ সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, ভারতীয আধিপত্যবাদকে রুখে দিতেই বিপ্লব সংগঠিত হয়েছে। আগামীতেও এসব আধিপত্য রুখে দিতে হবে। আগামীতে যারাই সরকার গঠন করবেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিবেন। স্বৈরাচারের দাপট ক্ষনস্থায়ী। জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করবেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করবেন। বৈষম্য ও বিভাজনের রাজনীতি শুরু করবে আপনারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

আগামীতে জনগণের রায় পেলে সাঁথিয়া ও বেড়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। অবহেলিত এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। বাবার রেখে যাওয়া কাজকে সম্পূর্ণ করা হবে। তার স্বপ্নকে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর এলাকায় আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

‎সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা সাঈদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স পাবনার আহ্বায়ক রাসেল হোসাইন, শহীদ জুলকারনাইনের বাবা আব্দুল হাই হাদী, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনিছুর রহমান, ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, শিবিরের কেন্দ্রীয় নেতা মুতাসিম বিল্লাহ সাদ, জুলাই ওরিয়ার্স পাবনার আহ্বায়ক আরিফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা ছাত্রদল নেতা সালমান বিশ্বাস।

‎এসময় আরও উপস্থিত ছিলেন, সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, পৌর যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST