২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

খাওয়াদাওয়া-ঘুম সব তছনছ হয়েছে, বাবা হওয়ার অভিজ্ঞতা জানালেন সিদ্ধার্থ

অনলাইন ডেস্ক : সন্তান হওয়ার পরে বদলে গিয়েছে সিদ্ধার্থের জীবন। একদিকে চলছে ‘পরম সুন্দরী’ ছবির প্রচার। প্রচার শেষে বাড়ি ফিরেও ‘শান্তি’ নেই সিদ্ধার্থ মালহোত্রের। দুই চোখের পাতা নাকি এক করতে পারছেন না এই তারকা।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন নতুন বাবা। সেখানে এসেই বাবা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। সিদ্ধার্থ বলেছেন, ‘আমার প্রতিদিনের কাজের রুটিন পুরো বদলে গিয়েছে। এই সকাল সকাল বাড়ি থেকেই আসছি। খাওয়াদাওয়া থেকে ঘুমের ধরন– সব তছনছ হয়ে গিয়েছে। এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। কিন্তু এই জেগে থাকার অভিজ্ঞতা অন্যরকম। ভোর তিনটা থেকে চারটার সময়ে খাওয়া দাওয়ার পর্ব চলছে।’

আরও পড়ুনঃ   অনেক দিন না খেয়ে কাটিয়েছি : দেবচন্দ্রিমা

সিদ্ধার্থ আরও বলেন, ‘আমি এক সহ-অভিনেতার মতো অবস্থায় বাড়িতে আছি। যা যা ঘটছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি।’ সন্তানের ন্যাপিও বদলাচ্ছেন অভিনেতা? হাসতে হাসতে তিনি বলেন, ‘হ্যাঁ, ন্যাপিও বদলাচ্ছি। ন্যাপি না পরালে যে ভয়ংকর কাণ্ড ঘটতে পারে, সেই অভিজ্ঞতাও হয়েছে আমার।’

১২ জুলাই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিয়ারা। তারপর থেকে অনুরাগীদের নজর ছিল সোশ্যাল মিডিয়ায়। ১৫ জুলাই প্রকাশ্যে আসে, কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। ১৬ জুলাই তারকা দম্পতি নিজেরাই সুখবর দেন। সুখবর ভাগ করে নিয়ে লিখেছিলেন, ‘আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। দয়া করে কোনো ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।’

আরও পড়ুনঃ   জয়া যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও

উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধেছিলেন সিদ ও কিয়ারা। তাদের একসঙ্গে দেখেই দর্শক বলেছিল, ‘এ যেন রাজযোটক’। এরপরে বাস্তবেও তারা জুটি বাঁধেন। তিন বছর সম্পর্কে থাকার পরে ২০২৩ সালে বিয়ে করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১১

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১২

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৩

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৪

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৫

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৬

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৭

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৮

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৯

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST