২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসছে জনপ্রিয় ব্যান্ড ‘সহজিয়া’

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষে যুগপূর্তি উৎসব ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্টে সংগীত পরবেশন করতে আসছেন জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘সহজিয়া’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী  ইউছুব ওসমান শুক্রবার ২৯ আগস্ট এ বিষয়টি করেছেন।

ইউছুব ওসমান বলেন, শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া লোক প্রশাসন বিভাগের যুগপূর্তি উৎসব ও মিলনমেলা উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে আমরা জনপ্রিয় মিউজিক ব্যান্ড সহজিয়া কে আমন্ত্রণ জানিয়েছি, তারা সন্ধ্যার পর মঞ্চে উঠবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটি জনপ্রিয় ব্যান্ডও কনিসার্টে গান গাইবেন। সবাইকে এই উৎসবে আমন্ত্রণ। তবে সবাই যাতে সুশৃঙ্খল থেকে সংগীত উপভোগ করে সেই অনুরোধ জানাচ্ছি। আশাকরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সেই বিষয়টি খেয়াল রাখবেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

জানা গেছে, ২০১৩ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। গত ১৮ আগস্ট এক যুগ পূর্তি হয়েছে বিভাগটির যাত্রার। সেই উপলক্ষে আয়োজন আয়োজন করা হয়েছে যুগপূর্তি উৎসব ও মিলনমেলা ২০২৫। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে মুক্তমঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেব বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন উপস্থিত থাকবেন। এছাড়াও বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রাণের মিলনমেলা।

আরও পড়ুনঃ   আ. লীগকে যারা ছাড় দেবে তাদের বিচারও করা হবে : দুলু

দীনব্যাপী থাকছে নানা আয়োজন। দুপুরের পর বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে কনসার্ট। সহজিয়া ব্যান্ড ছাড়াও গান গাইবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মিউজিক ব্যান্ডগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১১

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৩

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৭

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৯

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST