২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ফেরদৌসকে নিজ হাতে আপ্যায়ন মৌসুমীর

অনলাইন ডেস্ক : বেশ লম্বা সময় ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শনী’ খ্যাত নায়িকা মৌসুমী। সম্প্রতি নিউইয়র্কে গেছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সেখানে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিয়েছেন তিনি।

নিউইয়র্ক শহরে গিয়েই পুরোনো বন্ধু ও সহশিল্পী নায়িকা মৌসুমীর দেখা পেয়েছেন এই নায়ক। এরপর দারুণ কিছু সময় কাটিয়েছেন দু’জনে। নিজেদের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন ফেরদৌস।

বন্ধুকে নিজ শহরে পেয়ে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মৌসুমী। ফেরদৌসও সেই নিমন্ত্রণ ফেরাননি। নায়িকার বাসায় পৌঁছাতেই বাহারি খাবারের আয়োজনে আপ্যায়ন করা হয় তাকে। সেসব চিত্রই ফেসবুকে প্রকাশ করেছেন ফেরদৌস।

আরও পড়ুনঃ   আবারও বড় পর্দায় একসঙ্গে পরম-ইশা

এদিন বন্ধুর জন্য নানা পদের রান্না করেছিলেন মৌসুমী। স্থিরচিত্রগুলোতে লক্ষ্য করে দেখা যায়, খাবার আয়োজনে ছিল খিচুড়ি, মাংস, মাছসহ অনেক কিছু। ছিল মিষ্টিজাতীয় খাবারও। খাওয়াদাওয়া আর আড্ডায় কেটে যায় তাদের দুই ঘণ্টার বেশি সময়।

ছবিগুলো শেয়ার করে ফেরদৌস লিখেছেন, ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সাথে দেখা। নিউ ইয়র্কে। কী যে ভাল লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বুঝাতে পারবো না।’

আরও পড়ুনঃ   আমাদের সন্তানকে সুস্থ পরিবেশে বড় হতে দিন, অনুরোধ কাঞ্চন-শ্রীময়ীর

এ বিষয়ে এই নায়ক বলেন, ‘মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা এবং আন্টি পরিবেশন করেছে, তারপর গল্পও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললো! আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা,কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে, এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক এটাই মন থেকে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST