২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, যত টাকা লাগবে

অনলাইন ডেস্ক : বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি পোগ্রামের আওতায় এ সুযোগ মেলে। যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান। দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা।

এই প্রোগ্রামের সুবিধাগুলো কী কী?

যদি আপনি এ রেসিডেন্সি পোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন—

পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।
নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।
সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।
নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।
স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।
রেসিডেন্সির প্রকারভেদ

আরও পড়ুনঃ   চারঘাট মডেলথানা পুলিশ কর্তৃক ৬২কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—

স্থায়ী রেসিডেন্সি: এর জন্য এককালীন আপনাকে ৮ লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

নবায়নযোগ্য রেসিডেন্সি: এর জন্য প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—

বয়স ২১ বছরের বেশি হতে হবে।
নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।
বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।
আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে।
কীভাবে আবেদন করবেন?

আরও পড়ুনঃ   চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি নিয়ে এলো চীন

আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ—

প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিশিয়াল ওয়েবসাইটে যান।
সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন।
প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন।
অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন।
আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।
গুরুত্বপূর্ণ কিছু বিষয়:

আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না।
মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না।
নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।
সূত্র: সাচ.পিকে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST