২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ফের রাজশাহীতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। পরে কৃষি অনুষদের চার বিভাগের শিক্ষার্থীরাও এতে সংহতি জানান।

অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। সেখানে আধা ঘণ্টা অবস্থান শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন— “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”, “কৃষিবিদ আয়াছে, রাজপথ আসছে”, “নবম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “প্রকৌশলীদের ভয় নাই, রাজপথ ছাড়িনাই”।

আরও পড়ুনঃ   কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ বলেন, “গতকাল ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলায় আমাদের বহু সহপাঠী আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা বারবার উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে দেশ প্রকৌশলীদের যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ, সে দেশ কোনোদিন উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না।”

প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আহমেদ হাসান বলেন, “আমাদের তিন দফা দাবিকে সরকার শুরু থেকেই অবহেলা করছে। গতকাল ‘লং মার্চ টু ঢাকা’র অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ আমাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এ ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।”

আরও পড়ুনঃ   ২৫ মন্ত্রণালয়ের সচিবদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

এর আগে বুধবার পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রাবি-রুয়েট শিক্ষার্থীরা তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। এছাড়া গত ২৪ আগস্ট রুয়েট, রাবি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরাও তিন দফা দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— নবম গ্রেডে কোনো কোটা ছাড়া কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। দশম গ্রেডের নিয়োগ সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ দিতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। ডিপ্লোমাধারীদের জন্য আলাদা ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST