২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৭ সন্ত্রাসী

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের সীমান্তবর্তী ঝোব জেলায় সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছে ৪৭ জন সন্ত্রাসী। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমধ্যম জিও নিউজ।

ঝোব জেলার সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার জিও নিউজকে জানিয়েছেন, সীমান্তের সাম্বাজা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় ছিল একদল ব্যক্তি। ব্যাপারটি আঁচ করতে পেরে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। দু’পক্ষের পাল্টাপাল্টি গুলিতে নিহত হন ৪৭ জন অনুপ্রবেশকারী।

আরও পড়ুনঃ   পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, নিহত ১৬ সন্ত্রাসী

পরে জানা গেছে, এই অনুপ্রবেশকারীরা সবাই আফগানিস্তানের নাগরিক এবং সেখানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। পাকিস্তানের তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবানে যোগ দিতে তারা ঝোব সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল।

অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন নিহত হয়েছেন, তা জানাননি কর্মকর্তার। তবে তারা দাবি করেছেন, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ   একদিনে নিহত ৩২, গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার ৬০০

২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশটির সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী তৎপরতার অপ্রত্যাশিত উল্লম্ফন ঘটেছে। পাকিস্তানের থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স)-এর তথ্য অনুসারে, গত জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলা ঘটেছে এবং এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

সূত্র : জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১১

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৩

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৪

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৫

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৬

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৭

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৯

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST