২৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

অনলাইন ডেস্ক : প্রায় ২ বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও দলে থাকছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। জোরালো সম্ভাবনা তৈরি হলেও চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেলেসাওরা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও এই ম্যাচ দুটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দল। এই দুই ম্যাচের জন্য নেইমারের ফেরা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগেরদিন ইনজুরিতে পড়েন এই তারকা।

নেইমার ব্রাজিলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। সে সময় হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান তিনি। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এই তারকা। সৌদি আরবের আল-হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমার কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ব্রাজিল দলে ফেরা হলো না।

আরও পড়ুনঃ   পরিবেশসম্মতভাবে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা পরিবেশ মন্ত্রণালয়ের

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার গত সপ্তাহে একটি হালকা চোট পেয়েছে। আমাদের সামনে দুটি গুরত্বপূর্ণ ম্যাচ। তাই এমন খেলোয়াড়দের দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই। যেন সে জাতীয় দলের জন্য তার সর্বোচ্চটা দিতে পারে।

এই স্কোয়াডে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল। এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশ কিছু তারকা ফুটবলার। আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন আনচেলত্তি।

আরও পড়ুনঃ   ‘তারা বলেছিল আমি শেষ, টাকার জন্য সৌদিতে এসেছি’

চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)

আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST