২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যশোর কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় কর্মচারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় হাতেনাতে আটক হয়েছেন আব্দুস শুকুর নামে কারাগারের এক কর্মচারী। আটক আব্দুস শুকুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনির টেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত। সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করে কর্তৃপক্ষ। পরে শুকুরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

আরও পড়ুনঃ   জেলা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার: ৪

কারাগার সূত্রে জানা গেছে, শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। ঢোকার আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল¬াশি চালান। এসময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ

কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খান বলেন, আটক শুকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান , ঘটনার পরপরই প্রাথমিক তদন্ত করা হয়েছে। কারাগারের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো সে। পাশাপাশি বিষয়টি কারা অধিদপ্তরকে জানানো হয়েছে। পরবর্তীতে অধিদপ্তর এ বিষয়ে ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১০

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১১

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১২

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৩

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৪

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৬

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৭

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৮

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৯

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST