২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান

অনলাইন ডেস্ক : রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। আজ ‎সোমবার সকাল থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে তারা অবস্থান নেয়।

‎গতকাল রোববার একটি টকশোতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। এরপরই আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসায় সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়।

আরও পড়ুনঃ   পাবনায় জামায়াতের কার্যালয়ে আগুন, পোড়া কোরআন নিয়ে বিক্ষোভ

‎পুলিশ জানায়, সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হয়। এসময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

‎ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন। পুলিশ তাঁদের সঙ্গে কথা বলছে।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST