২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। আসর শুরু হতে এখনো মাস চারেক বাকি থাকলেও এখনই পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। পিছিয়ে নেই প্রিটোরিয়া ক্যাপিটালসও। ইতোমধ্যেই সৌরভ গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এতদিন প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জনাথন ট্রট। আসন্ন আসরের আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এবার ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন গাঙ্গুলী। অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল ভারতের সাবেক এই অধিনায়কের।

আরও পড়ুনঃ   এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান

জেএসডব্লিউ স্পোর্টসের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রিটোরিয়া ক্যাপিটালস। আগে থেকে এখানে ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গাঙ্গুলি। এবার দায়িত্ব বদলে মাঠের ক্রিকেটের সঙ্গে নিজেকে সরাসরি সম্পৃক্ত করলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গাঙ্গুলী। তবে বেশি দিন কাজ করা হয়নি তার। দিল্লির দায়িত্ব ছেড়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হয়েছিলেন তিনি।

বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়ার পর জেএসডব্লিউয়ের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ শুরু করেন গাঙ্গুলী। এবার সরাসরি কোচিংয়ে নাম লেখালেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST