২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

একাত্তর ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : একাত্তর ইস্যুতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দেশের বৈঠক নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমত হলে তো সমস্যা সমাধান হয়ে যেত। বৈঠকে আমরা আমাদের অবস্থান বলেছি, তারা তাদের অবস্থান বলেছে।

তৌহিদ হোসেন বলেন, ৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। যারমধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষই একমত হয়েছে যে, অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে।

আরও পড়ুনঃ   সাফের ম্যাচ ফি পায়নি চ্যাম্পিয়ন বাংলাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের অবস্থান পরিষ্কার, আমরা চাই হিসেব-নিকাশের মাধ্যমে টাকা-পয়সার ইস্যুর সমাধান হোক। আমরা চাই, যে গণহত্যা হয়েছে সেটার জন্য তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আর আটকে পড়া মানুষদের তারা ফেরত নিক।

এছাড়াও বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে দু’দেশই গুরুত্বারোপ করেছে, যেটি সরাসরি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

আরও পড়ুনঃ   কারো লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে : প্রধান উপদেষ্টা

তিনি বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। তবে আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই, যেমনটা আমরা অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে চাই।

উল্লেখ্য, রোববার দুপুরে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে। একই সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত‍্যয়ও ব্যক্ত করেন ইসহাক দার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST