২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত

অনলাইন ডেস্ক : রুশ তেল ক্রয় এবং বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েন চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত। আগামী ২৫ আগস্ট থেকে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ডাক পরিষেবা।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়সূত্রে অবশ্য জানা গেছে যে এই স্থগিতাদেশ সাময়িক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই এ পরিষেবা ফের চালু করতে চায় নয়াদিল্লি।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ এবং ৮০০ ডলার পর্যন্ত মূল্যমানের পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় ছিল। পাশাপাশি ডাকযোগে পণ্য পাঠানোর ক্ষেত্রেও বড় আকারের ছাড় ছিল।

আরও পড়ুনঃ   ইরান যুদ্ধ : এই প্রথম ‘ড্রোন স্পিডবোট’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর মার্চে ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করেন ট্রাম্প, তবে তখন পর্যন্ত ডাকযোগে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের ওপর ছাড় বাতিল করেননি তিনি।

এর পর রাশিয়া থেকে তেল ক্রয় এবং গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের অবদান স্বীকার না করায় জুলাই থেকে টানাপোড়েন শুরু হয় যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে। সেই টানাপোড়েনের জেরেই গত ৬ আগস্ট ভারতের আরও ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্ক বেড়ে পৌঁছায় ৫০ শতাংশ। ডাক পরিষেবার ক্ষেত্রেও ছাড় অনেকাংশে কমানো হয়।

আরও পড়ুনঃ   ইইউ সাথে নতুন অংশীদারিত্ব চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য

সেই সঙ্গে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষের নথিতে যেসব ভারতীয় ডাক-বিমান পরিষেবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, কেবল তাদের মালবাহী উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

এর ফলে ভারতের কয়েকটি ডাক-বিমান পরিষেবা সংস্থা সমস্যায় পড়ে এবং ভারতের কেন্দ্রীয় সরকারকে তারা জানিয়েছে, এটির মীমাংসা না হলে তারা যুক্তরাষ্ট্রের অপারেশন পরিচালনা করতে পারবে না।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, “গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা খুবই দুঃখিত। সম্প্রতি যেসব জটিলতা দেখা দিয়েছে, সেগুলো সমাধানের জন্য ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে শিগগিরই এসব জটিলতার মীমাংসা হবে।”

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১০

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৪

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৫

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৬

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

১৯

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST