২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ওই চরিত্রে অভিনয় আমাকে বদলে দিয়েছে : রুনা খান

অনলাইন ডেস্ক : ছোট পর্দা হোক কিংবা বড়; নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রুনা খান। এবার বড় পর্দায় তাকে দেখা যাবে ‘সিনেমার নায়িকা’র ভূমিকায়।

আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। যেখানে নায়িকাদের জীবনের গল্প নিয়ে বিশেষ চরিত্রে অভিনয় করবেন রুনা খান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা শুধু আমাদের পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প।’

এখন পর্যন্ত পাঁচটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ যে ছবিতে কাজ করছেন, সেখানেই উঠে আসবে নায়িকাদের জীবনের আড়ালের কাহিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নানা প্রসঙ্গে কথা বলেন; মিডিয়াতে নারীদের উপস্থাপন ও দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুনঃ   দেবের জন্মদিনের শুভেচ্ছায় রুক্মিণীর বিশেষ আবদার

সাক্ষাৎকারে অভিনেত্রী এও জানান, এক বিশেষ চরিত্র রয়েছে, যা তার মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সেটি হলো ‘নীলপদ্ম’ সিনেমার ‘নীলা’ চরিত্র।

আরও পড়ুনঃ   ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

রুনা খান বলেন, ‘নীলা চরিত্রে অভিনয় করেছি; যে একজন যৌনকর্মী। এই চরিত্রটা করতে গিয়ে এ পেশার মানুষের জীবনের যে গভীর যন্ত্রণা, অপমান আর বাস্তবতা— তা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি; আর এ অভিজ্ঞতাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।’

রুনা খান আরও বলেন, ‘আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST