২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জোতার নামে ওয়েবসাইট খুলে বিপুল অর্থ আত্মসাৎ

অনলাইন ডেস্ক : গেল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। নিজেদের তারকার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তার সম্মানে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল লিভারপুল। তবে জোতার প্রতি মানুষের আবেগ-ভালোবাসাকে পুঁজি করে একদল দুর্বৃত্ত নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের পাশাপাশি নানা অপকর্মে লিপ্ত হয়েছে।

তেমনই এক দল ব্যক্তি দিয়েগো জোতার নামে ‘জোতা ফাউন্ডেশন’ খুলেছিল। এরপর সাধারণ জনগণের কাছ থেকে মাত্র কয়েক দিনে অন্তত ৬৪ হাজার ২৫০ ডলার হাতিয়ে নিয়েছে চক্রটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৮ লাখ ৪০ হাজার টাকা। বুধবার রাত থেকে ওয়েবসাইটটি হাওয়া হয়ে যায়! মূলত তখনই তাদের কারসাজি ধরা পড়ে।

আরও পড়ুনঃ   শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জোতার মৃত্যুর তিন দিন পর এই সংস্থাটি আত্মপ্রকাশ করেছিল। তাদের সকল কর্মকাণ্ড diogojotafoundation. org ওয়েবসাইটিতে পরিচালনা করা হতো। ওয়েবসাইটটিতে লিভারপুল এফসি, ইউনিসেফ, অ্যালিয়ানজ এবং পর্তুগিজ বেসরকারি এনজিও সংস্থা প্ল্যাটফর্ম অব ডেভেলপমেন্টের লোগো ব্যবহার করেছিল।

ফাউন্ডেশনটি নিজেদের ওয়েবসাইটে জোতা ও তার পরিবারের ছবিও ব্যবহার করেছিল। তারা সবার কাছে যেভাবে অনুদান চেয়েছে, তা দেখলে যে কেউ বলবেন প্রয়াত জোতার পরিবারকে সহায়তা করার জন্য অথবা যুবসমাজের উন্নয়নে তার শেষ ক্লাব লিভারপুল এই ওয়েবসাইট খুলেছে। এমনটি ভেবেই অনেকে অর্থসহায়তা দিয়েছেন।

আরও পড়ুনঃ   সারা দেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

তবে লিভারপুল, জোতার পরিবার ও অন্য সংস্থাগুলোর সঙ্গে ‘জোতা ফাউন্ডেশন’-এর কোনো সম্পর্ক নেই বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। তা ছাড়া ব্রিটিশ চ্যারিটি কমিশনে দাতব্য সংস্থা হিসেবে ফাউন্ডেশনটি এখনো নিবন্ধনের জন্য আবেদন করেনি। বিষয়টি জানার পর জনসাধারণকে সচেতন করতে বিবৃতি দিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST