২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ জায়গায় ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

অনলাইন ডেস্ক : ভারতের সঙ্গে নিরপেক্ষ জায়গায় বিস্তারিত আলোচনায় পাকিস্তান আগ্রহী। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। এ আলোচনায় কাশ্মির এবং অন্যান্য ইস্যুগুলো থাকতে পারে বলে জানান তিনি।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

এছাড়া গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত শুরু হলে ভারত এ সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের দারস্থ হয় বলে জানান তিনি। যদিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্যরা দাবি করেছেন, পাকিস্তানের অনুরোধে তারা নিজেরাই সংঘাত থামিয়েছেন।

ইশহাক দার বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত ফোনকল আমি যুক্তরাষ্ট্র থেকে পাই।”
ভারতের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে কোনো দেশকে পাকিস্তান মধ্যস্থতার আহ্বান জানায়নি বলে জানিয়েছেন ইশহাক দার। এর বদলে তাদের একটি নিরপেক্ষ জায়গায় আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, “আমাদের একটি নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে বলা হয়। আমি বলেছি, নিরপেক্ষ জায়গায় হলে আমরা বসতে রাজি। তবে ভারতের সঙ্গে শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা হতে হবে বিস্তারিত। আমরা এটি স্পষ্ট করেছি।”

আরও পড়ুনঃ   মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে একটি মাত্র শর্তই : রাশিয়া

এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানকে আরও কাছাকাছি আনার লক্ষ্যে বাংলাদেশ সফর করবেন বলে জানান তিনি। আজ শনিবার তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি দুইদিন ঢাকায় অবস্থান করবেন।

তার এ সফরের মাধ্যমে এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন। শনিবার দুপুরে ঢাকায় পৌঁছালে ইসহাক দারকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি, ইয়েমেনে অবস্থান শক্ত করছে বিচ্ছিন্নতাবাদীরা

এ বছরের ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাক-ভারত উত্তেজনা দেখা দিলে দারের সফর স্থগিত করে ইসলামাবাদ।

সংশ্লিষ্টরা বলছেন, দারের দ্বিপক্ষীয় এই সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ। অন্যদিকে, ঢাকার চাওয়া সম্পর্ক স্বাভাবিক করা। এই সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

সূত্র: পাকিস্তান অবজারভার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST