১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে জামায়াতে ইসলামীর যুব ও সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কুশাডাঙ্গা গ্রামে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দেলুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে যুব ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ   নওগাঁ-১ আসনে দুই উপজেলায় পিছিয়ে থেকেও এক উপজেলার ভোটে বিএনপি প্রার্থী বিজয়ী

এ সময় জামায়াত নেতা নুরুজ্জামান লিটন বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামী আন্দোলনের বিজয় তরুণদের হাত ধরেই আসবে। আগামীতে জাতীয় নির্বাচনে তরুণদেরকেই কার্যকরী ভূমিকা রাখতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। উপস্থিত সুধীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আফসার আলী।

আরও পড়ুনঃ   ‘ঋণের টাকায় সিকি পরিমাণ উন্নয়ন, বাকিটা লুটপাট হয়েছে’

সমাবেশ শেষে কুশাডাঙ্গা গ্রামের প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদকে দেখতে যান মুহাম্মদ নুরুজ্জামান লিটন। এ সময় তার আশু আরোগ্য কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST