২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন

মোহাঃ আসলাম আলী ,স্টাফ রিপোর্টার : সারা দেশে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন ছুটি বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু সরকারি নির্দেশনা উপক্ষো করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অধিকাংশ সহকারী শিক্ষকের চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ফলে তাঁরা অংশ গ্রহণ করেনি ওই উদ্বোধনী ক্লাসে।
জানা যায়,ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাসের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে তীব্র তাপপ্রবাহের কারনে শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়ে বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। এই প্রজ্ঞাপন উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ দেয়া হয়। শিক্ষার্থীরা ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে আসে। তবে এতে অধিকাংশ শিক্ষক এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুনঃ   সেন্টুর দাফন-কাফনের ব্যয়ও বহন করলেন রাজশাহীর ডিসি

এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ,রুমন আলী, শাকিব হোসেন,মুসরেকুল ইসলাম, বুলবুল আহমেদ বলেন,মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে অংশ গ্রহণ করি। কিন্তু কলেজ ছুটি,এরপরও আসতে হয়েছে।

এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষনা মোতাবেক ক্লাসের উদ্বোধনীর বিষয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় তাদের ফিরে না দিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুয়ায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   মঙ্গলবার বন্ধ থাকবে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ

প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুসলিমা খাতুন বলেন,অধ্যক্ষের নির্দেশে কলেজে এসেছিলাম। উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীর উপস্থিত থাকলেও শিক্ষকের উপস্থিত ছিল কম। তবে ক্লাস উদ্বোধনী শেষে ছুটি দেয়া হয়েছে।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন,আগে থেকে নোটিশ দেয়া ছিল। সেই নোটিশ মোতাবেক শিক্ষার্থীরা কলেজে আসায় ক্লাস উদ্বোধনের কাজ সেরে নেয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন,তীব্র তাপদাহের কারনে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST