২১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুলের পথসভা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল শেষে নেতাকর্মীদের সাথে পথসভা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম।

রবিবার দুপুরে অনলাইনে মনোনয়নপত্র দাখিল শেষে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তার ব্যাক্তিগত রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নজরুল ইসলাম বক্তব্যে বলেন, দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। তাছাড়া দলীয় মনোনয়ন পেয়ে দু’দফায় নির্বাচিত হয়ে টানা ১০ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। এবার দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছেনা। এ কারনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামীতেও মানুষের সেবা করার সুযোগ চেয়ে পুণরায় প্রার্থী হয়েছি। আমি আপনাদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। আশাকরি আপনারা আমাকে নিরাশ করবেন না।

আরও পড়ুনঃ   দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১১

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১২

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৪

এলপি গ্যাসের দাম কমেছে

১৫

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

১৬

নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় স্থানান্তর

১৭

২০০ কোটির অর্থপাচার মামলায় ফেঁসে যাচ্ছেন জ্যাকুলিন!

১৮

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

১৯

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬

২০

Design & Developed by: BD IT HOST