১৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা বিভাগ (ডিবি) লালবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই দম্পতিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহণে ব্যবহার করা দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫) এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার (৩০)।

আরও পড়ুনঃ   নগরীতে ডিবি’র অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৬

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (গতকাল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কার দু’টিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে মাটির নিচে লুকানো ফেনসিডিল ও বিদেশি মদসহ গ্রেফতার ১

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST