১৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

অনলাইন ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকের গুলি ও গানপাউডারের কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে।

রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ   ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে : ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, কারখানায় বিস্ফোরণে দুর্ভাগ্যজনভাবে ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে এই মন্ত্রণালয়।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ   গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না : প্রেসিডেন্ট লুলা

এর আগে, ২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন। বিস্ফোরণের প্রাণহানির ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।

রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘‘বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’’

রাশিয়ায় প্রায়ই এই ধরনের বিভিন্ন কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST