১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময় গোবিন্দপাড়ায় গণসংযোগে-ডাঃ আব্দুল বারী

হেলাল উদ্দীন, বাগমারা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ কর্মসূচি করে যাচ্ছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী।তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে গনসংযোগ করেন তিনি।

উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাস বাজারে উপস্থিত হন ডাঃ আব্দুল বারী। সেখানে স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও দামনাস হাটে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি নিজের জন্য দোয়া ও সমর্থন চান তাদের কাছে। তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময়। আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকবে এবং শান্তিতে ঘুমাবে। নির্বাচিত হলে তিনি বাগমারার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তারা যেন স্বাবলম্বী হতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিবেন বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের মতো অপরাধ কঠোর হাতে দমন করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ   কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু

কোন পূর্ব ঘোষণা ছাড়াই দামনাস বাজারে ডাঃ আব্দুল বারীর উপস্থিতি সেখানে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হন তিনি। ডাঃ আব্দুল বারী বাগমারার একটি সুপরিচিত মুখ। চিকিৎসাসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে বাগমারায় ব্যপক পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি।যা আগামী নির্বাচনে তাকে অন্য প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুনঃ   গত সরকারের এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না: রিজভী

গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, গোবিন্দগড়া ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST