১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন, ট্রাম্পকে আগেই সতর্ক করেছি: জেলেনস্কি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ শেষ করার ইচ্ছা আসলে ‘ব্লাফ’ বা ‘ধাপ্পাবাজি’— এ কথা তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই সতর্ক করেছেন।

পুতিনের সঙ্গে ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে তিনি এ সতর্কবার্তা দেন। বুধবার (১৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হবে। কিয়েভ ও তার মিত্রদের আশঙ্কা, দুই নেতা হয়তো তিন বছর ছয় মাস ধরে চলা যুদ্ধের শান্তি চুক্তির শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ   মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১

এমন অবস্থায় বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টজের সঙ্গে বার্লিনে এক যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট ও আমাদের সব ইউরোপীয় সহযোগীদের বলেছি, পুতিন ধাপ্পাবাজি করছেন। আলাস্কা বৈঠকের আগে তিনি ইউক্রেনের পুরো ফ্রন্টে চাপ তৈরি করছেন। রাশিয়া দেখাতে চাইছে যে তারা পুরো ইউক্রেন দখল করতে সক্ষম।”

ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর দেওয়া এ বক্তব্যে জেলেনস্কি আরও বলেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধে রুশ বাহিনী চাপ বাড়াচ্ছে, যাতে কিয়েভকে ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা যায়।

আরও পড়ুনঃ   ইরান : দুই বছর পর কারামুক্ত সাবেক প্রেসিডেন্টের মেয়ে

তিনি আশা প্রকাশ করেন, আলাস্কার আলোচনায় প্রধান বিষয় হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি। তবে ভূখণ্ড-সংক্রান্ত যেকোনো আলোচনা তিন নেতার বৈঠকে হওয়া উচিত বলেও মত দেন জেলেনস্কি।

তিনি বলেন, “আমাদের নীতি ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন শেষ পর্যন্ত নেতাদের স্তরেই নির্ধারিত হয়। ইউক্রেনকে বাদ দিয়ে এটি নির্ধারণ সম্ভব নয়। আর এ ব্যাপারে সবাই সমর্থনও জানাচ্ছেন।”

জেলেনস্কির দাবি, ট্রাম্প তাকে জানিয়েছেন— পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি তাকে বিস্তারিত জানাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST