১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান দিবসের সামরিক কুচকাওয়াজে শাহীন-৩ সারফেস-টু-সার্ফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে আছেন দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। ছবিটি ২০১৯ সালের ২৩ মার্চ তোলা
পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।

আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শরিফ বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বাহিনী শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুনঃ   নিউ ইয়র্কে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা, পাকিস্তানি গ্রেপ্তার

তিনি এই ফোর্স গঠনকে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন। একইসঙ্গে সব রাজনৈতিক দলকে ‘চার্টার অব স্টেবিলিটি’-তে যোগ দেওয়ার আহ্বান জানান, যা তার মতে কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং জাতীয় স্বার্থভিত্তিক একটি কাঠামো।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বক্তৃতায় ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালায়। আর তারই জবাবে ভারতকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়ার জন্য তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ   সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

শেহবাজ বলেন, মাত্র চার দিনেই ভারতের গর্ব ‘ধুলিস্যাৎ’ হয়ে গেছে। পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, যারা জীবন বাজি রাখতে প্রস্তুত— এমন জাতিকে কখনও পরাজিত করা যায় না।

তিনি তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজানসহ মিত্র দেশগুলোর প্রতি সংঘাতকালে কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১০

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১১

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১২

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৩

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১৪

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১৫

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১৬

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৭

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৮

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST