১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কিমকে ধন্যবাদ জানালেন পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এবং উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ— উভয়েই এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, “ইউক্রেন যুদ্ধে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে গতকাল মঙ্গলবার টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বোচ্চ নেতা রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়া-উত্তর কোরিয়া বন্ধুত্বের স্পিরিটের প্রতি বিশ্বস্ত এবং ভবিষ্যতে যদি ফের কখনও প্রয়োজন হয়, তাহলে নিজের পূর্ণ সামর্থ্য নিয়ে রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে।

আরও পড়ুনঃ   কুয়েতে ভবনে আগুন লেগে ৩৫ জনের মৃত্যু

দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে উল্লেখ করেছে কেসিএনএ।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দু’টি দেশ সক্রিয়ভাবে রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে এবং সেনা-অস্ত্র দিয়ে সহায়তা করেছে সিরিয়া এবং উত্তর কোরিয়া। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু এবং এর ফলশ্রুতিতে গত বছল প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া সরে গেলেও উত্তর কোরিয়া এখনও রাশিয়ার পাশে আছে।

আরও পড়ুনঃ   কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার, নতুন সরকার গঠনের পথ প্রশস্ত

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। দেশটির হাজারেরও বেশি সেনা এই যুদ্ধে নিহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে হতে যাচ্ছে বৈঠক। সেই বৈঠকের আগে কিমকে ফোনকল করে ধন্যবাদ জানালেন পুতিন।

সূত্র : আরটি, এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST