১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বেদম মার খেয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন রশিদ খানের

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসর থেকে ফর্মের উত্থান-পতন দেখছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার গুজরাট টাইটান্সের হয়ে ৯–এর বেশি ইকোনমিতে বল করেন। স্বদেশি টি-টোয়েন্টি লিগেও নামের প্রতি সুবিচার করতে পারেননি রশিদ। এখন খেলছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে। সেখানেই গড়লেন লিগের এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের বিব্রতকর রেকর্ড।

যদিও ওভাল ইনভিন্সিবলসের হয়ে আগের দুই ম্যাচে ৩ করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই আফগান তারকা। দুটি ম্যাচেই তিনি সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তবে গতকাল (মঙ্গলবার) ছিল রশিদের জন্য বাজে দিন। ২০ বলে তিনি ৫৯ রান খরচ করেছেন। যা দ্য হান্ড্রেডের এক ম্যাচে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। একইসঙ্গে ছিলেন উইকেটশূন্য। একইসঙ্গে টি-টোয়েন্টি বা সংক্ষিপ্ত সংস্করণে এটি রশিদের ক্যারিয়ারে সর্বোচ্চ রান খরচের রেকর্ড।

আরও পড়ুনঃ   জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

টি-টোয়েন্টি কিংবা সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে কখনোই এত রান খরচের নজির ছিল না রশিদের। বরং প্রতিপক্ষ ব্যাটারদের কাছে আতঙ্কের নাম এই আফগান লেগস্পিনার। টি-টোয়েন্টিতে এর আগে ৪ ওভারে সর্বোচ্চ ৫৫ রান দিয়েছিলেন রশিদ, ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেই ম্যাচটি ছিল তারজন্য সবচেয়ে বাজে। এ ছাড়া ২০২৩ ও ২৫ আসরের দুই ম্যাচে ৪ ওভারে ৫৪, ২০২৪ আসরে ৪ ওভারে ৫১ এবং গত আইপিএলে ৩ ওভারে ৫০ রান দেন রশিদ।

এর আগে ইংলিশ লিগ দ্য হান্ড্রেডে সর্বোচ্চ ৫৩ রান খরচের রেকর্ড গড়েন ডেভিড ভিসা, যদিও তিনি ১ উইকেট পেয়েছিলেন। এ ছাড়া ডেভিড পেইন ১ উইকেটের বিনিময়ে ৫৩, স্টিভেন ফিন ১ উইকেট নিয়ে ৫১ এবং ক্রিস উড উইকেটশূন্য থেকে ৪৯ রান খরচ করেন দ্য হান্ড্রেডের ম্যাচে। গতকাল ওভাল ইনভিন্সিবলসের হয়ে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন রশিদ খান।

আরও পড়ুনঃ   নীরবতা ভাঙলেন ব্রাজিলের স্কোয়াডে জায়গা না পাওয়া নেইমার

আফগান তারকার বাজে অভিজ্ঞতার দিনে হেরেছে তার দল ওভাল ইনভিন্সিবলসও। বার্মিংহ্যাম ফোয়েনিক্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে তারা ৮ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি গড়ে। ওভালের পক্ষে দোনোভান পেরেইরা ২৯ বলে ৬৩ ও জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রান করেন। বার্মিংহ্যামের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও বেনি হাওয়েল।

ওভাল বড় সংগ্রহ গড়লেও, সেটিকে জয়ের জন্য অপর্যাপ্ত বলে প্রমাণ করেন লিভিংস্টোন-স্মিদদের মতো বিধ্বংসী ব্যাটাররা। ২৭ বলে ৬৯ রান করেন লিয়াম লিভিংস্টোন, এ ছাড়া উইল স্মিদ ২৯ বলে ৫১ রান করলে ২ বল এবং ৪ ‍উইকেট হাতে রেখে বার্মিংহ্যামের জয় নিশ্চিত হয়। ওভালের ইংলিশ পেসার সাকিব মাহমুদ নেন ৩ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST